ঢাকা, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

‘কলিজার টুকরা’ সিনেমার একটি গানে কণ্ঠ দিলেন এস আই টুটুল

ads

নন্দিত সংগীতশিল্পী এস আই টুটুল। ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন। গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুরও করেন। নিয়মিত চলচ্চিত্রে প্লেব্যাক করছেন। এরই ধারাবাহিকতায় এবার ‘কলিজার টুকরা’ সিনেমার একটি গানে কণ্ঠ দিলেন এই শিল্পী।


সোমবার রাজধানীর একটি স্টুডিওতে সিনেমাটির গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। আহমেদ ইউসুফের কথায় গানটির সুর ও সংগীত করেছেন প্লাবন কোরাইশী। গানটিতে ঠোঁট মেলাবেন অভিনেতা রাসেল মিয়া।



এস আই টুটুল এল আর বি ব্যান্ডের নিয়মিত সদস্য ছিলেন। পরবর্তীতে ফেস টু ফেস নামে একটি ব্যান্ড দল গঠন করেন। ২০০৫ সালে এটি ধ্রুবতারা ব্যান্ড নামে আত্মপ্রকাশ করে।


কাজের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ‘দারুচিনি দ্বীপ’ সিনেমায় সংগীত পরিচালনার জন্য ২০০৭ সালে এই পুরস্কার পান তিনি। এরপর ‘ভালবাসলেই ঘর বাধা যায় না’, ‘বাপ জানেরব বায়োস্কোপ’ সিনেমার জন্য এই পুরস্কার লাভ করেন টুটুল।

ads
ads
ads

Our Facebook Page